1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বানিয়াচঙ্গের ইকরামে ডা.জীবনের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

বানিয়াচঙ্গের ইকরামে ডা.জীবনের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

শাব্বীর আহমদ শিবলী বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, চারদিকে ধানের শীষ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে উন্নয়নের বিপ্লব ঘটবে। গতকাল শনিবার বিকাল ৪টায় ১২ নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।ডা. জীবন আরও বলেন, বানিয়াচং- আজমিরীগঞ্জে বহুবিধ সমস্যা রয়েছে। তন্মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাত। পাশাপাশি রাজনৈতিক স্থিরতা, আইন শৃঙ্খলার উন্নতি, মাদক নির্মূলসহ শান্তিপ্রিয় জনপদ গড়তে ধানের শীষ প্রতীকে ভোটদানের আহবান জানান তিনি।সুজাতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দাল চৌধুরীর সভাপতিত্বে ও শুভ আহমদ মজলিস এবং মোস্তফা কামাল এপিয়ানের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জয়ন্ত কুমার সিংহ,
জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ নাহিজ, জেলা যুবদল নেতা কুহিনুর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন, ২নং ওয়ার্ডের রশিদ সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর জামান, সিনিয়র সহসভাপতি জিলাই মিয়া, মফিজুল ইসলাম চৌধুরী, আঃ জলিল মাস্টার, তকদির সিকদার, মাহবুব চৌধুরী, আজমান মেম্বার প্রমুখ।সভায় দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট