1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোলা ভেদুরিয়া ফেরিঘাট থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ভোলা ভেদুরিয়া ফেরিঘাট থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :ইমন রহমান

ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‍্যাব-৮) ভোলা ক্যাম্পের সদস্যরা।গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর মডেল থানাধীন ভেদুরিয়া ঘাট এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।র‍্যাব-৮, বরিশালের অধীনস্থ ভোলা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভেদুরিয়া ফেরিঘাটের ইকবাল স্টোরের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা মো. মনু মিয়া (৫৮) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা মো. আসলাম (৫২)।উদ্ধারকৃত গাঁজাসহ তাঁদের আটক করা হয়।র‍্যাব ৮ ভোলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তাঁরা দীর্ঘদিন ধরে যানবাহনের ভেতরে কৌশলে গাঁজা লুকিয়ে ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।কোম্পানি কমান্ডার অভি আরো জানান মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ চাঞ্চল্যকর অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট