মোঃ আজাদ হোসেন নিপু :- জামালপুর জেলা প্রতিনিধি।।
৯ ই ফেব্রুয়ারী ২০২৬ ইং জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে জামালপুর সদর-৫ আসনের বিএনপির একক প্রার্থী এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী মিতু, ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী সাবেক প্রচার সম্পাদক জনাব শিপার মেহেদী ফেরদৌস, জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এডভোকেট জামিল হাসান তাপস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম এবং অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রচার মিছিলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের কাছে সমর্থন চান।
মিছিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় নেতা আব্দুল মালেক। তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বিএনপির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে।
এলাকাবাসীরা জানান, সাম্প্রতিক সময়ে ৪ নং ওয়ার্ডে এটাই ছিল সর্ববৃহৎ রাজনৈতিক মিছিল। তারা বলেন, এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী হওয়ায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন।
শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান এবং তবারক বিতরণ করা হয়...
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬