1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কুড়িগ্রাম ১আসনে নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

কুড়িগ্রাম ১আসনে নির্বাচনী জনসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে।

আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।

 

আজ (০৯) ফেব্রয়ারি রোজ সোমবার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা ভাইয়ের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব সাইফুর রহমান রানা, সংসদ সদস্য পদ প্রার্থী, কুড়িগ্রাম ১ । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সৈয়দ আহামেদ বাচ্চু (ব্যাপারী), সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,কেদার ইউনিয়ন শাখা। কুড়িগ্রাম ১আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ ভোটাররা ডোল ডাকনা বাজিয়ে ধানের শীষের মিছিল নিয়ে জনসভায় একত্রিত হয়।

জনসভায় ভূরুঙ্গামারী উপজেলা ও নাগেশ্বরী উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। আলহাজ্ব সাইফুর রহমান রানা ভাই ভোটারদের বলেন “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং উন্নয়ন-বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জনগণই আমাদের শক্তি।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী জানান, এ ধরনের জনসম্পৃক্ত কর্মসূচি ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁরা বলেন, জনসভা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট