1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নীলফামারী- ১ আসনে -ডিমলায় জামায়াতে ইসলামীর বিশাল মহিলা মিছিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলা ৪ নং যাদবপুর ইউনিয়ন যাদবপুর গ্রামে–আর রাহমান বালিকা মাদ্রাসা–যাদবপুর, ধামরাই, ঢাকা। আজ দেয়া হলো সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। নিরপরাধ দিনমজুর কারাগারে লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালত নিয়ে তোলপাড় ফুলগাজীতে ইট ভাটায় জরিমানা ও লাইসেন্স নবায়নের নির্দেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ টানা (৩) তিন বন্ধ থাকবে মকরমপুরে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত অভিযোগে বিদ্ধ দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সভাপতি স্বপনকে অব্যাহতি শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ মৌসুমের উদ্বোধন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

ভিডিও সংবাদ 👇👇

নীলফামারী- ১ আসনে -ডিমলায় জামায়াতে ইসলামীর বিশাল মহিলা মিছিল

মোঃ আমজাদ হোসেন।ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন।ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

 

ডিমলায় জামায়াতে ইসলামীর বিশাল মহিলা মিছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল মহিলা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কাযালয় থেকে দশটি ইউনিয়নের হাজারো নারী ভোটাররা মিছিলে অংশ নেন। এ সময় তারা নির্বাচনী পরিবেশ, নারী অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা মহিলা নেত্রী ফিরোজা বেগমের নেতৃত্বে  মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কাযালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে জামায়াতে ইসলামীর নারী নেতৃবৃন্দ বলেন, “দেশে নারী সমাজকে নিরাপত্তাহীনতা, নির্যাতন ও অবমূল্যায়নের মধ্যে রাখা হয়েছে। ইসলামী আদর্শ প্রতিষ্ঠা হলে নারীরা প্রকৃত সম্মান ও নিরাপত্তা পাবে।”তারা আরও বলেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে নারী সমাজকে সংগঠিত হতে হবে। দেশ ও সমাজের কল্যাণে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।”মিছিলে জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের নারী নেত্রী, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের পুরুষ নেতারাও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।মিছিলে “ইসলামী সমাজ চাই”, “নারীর মর্যাদা রক্ষা কর”, “ন্যায়বিচার প্রতিষ্ঠা কর”সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং বাংলাদেশ জামায়ােতে ইসলামীর মনোনীত প্রাথী মাওলানা আব্দুস সাত্তার কে দাড়ি পাল্লা প্রতীকে আগামী ১২ তারিখে ভোটারদের ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট