1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শেষ মুহূর্তেও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াত—মিলনের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শেষ মুহূর্তেও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে জামায়াত—মিলনের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

অপু দাস ব্যুরো প্রধান রাজশাহী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ সময়েও নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।নকল ব্যালট পেপার ও সিল তৈরির গুঞ্জন অ্যাডভোকেট মিলন বলেন, জামায়াত বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে, তারা নকল ব্যালট পেপার ও সিল তৈরি করেছে। পাশাপাশি কোথাও কোথাও ভোটারদের কাছ থেকে ব্যাংক হিসাব নম্বর সংগ্রহের অভিযোগও পাওয়া যাচ্ছে।তিনি জানান, রাজশাহীর নওহাটা এলাকায় এমন অভিযোগ শোনা গেছে। এছাড়া হাজার হাজার পিস বোরকা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এসব ঘটনা জনমনে সন্দেহ ও উদ্বেগ তৈরি করছে বলে উল্লেখ করেন তিনি।মিলনের দাবি, পরাজয় নিশ্চিত জেনেই জামায়াত এসব কর্মকাণ্ডে জড়াচ্ছে। তবে জনগণ এবার এসব ষড়যন্ত্র মেনে নেবে না এবং কঠোরভাবে প্রতিহত করবে।এবারের নির্বাচনে ব্যাপক উৎসাহ তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষ, যুবক-যুবতী এমনকি শিশুরাও ভোটের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে।
নির্বাচিত হলে যেসব প্রতিশ্রুতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিলন বলেন, ২০২৩ সালে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত কর্মসূচির আলোকে নির্বাচিত হলে তিনি পবা-মোহনপুর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করবেন।তিনি বলেন, নির্বাচিত হলে,কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত কর্মমুখী শিক্ষার ব্যবস্থা বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন পিসি ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। সড়কগুলোর অবস্থা বেহাল মিলন বলেন, পবা ও মোহনপুর উপজেলার অধিকাংশ সড়ক বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। নির্বাচিত হলে দ্রুত এসব সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় নতুন সড়ক নির্মাণ করা হবে।এছাড়াও তিনি সকল ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি স্বীকৃতি প্রদান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ এবং বিসিক-২-কে কর্মমুখী করতে প্লট বরাদ্দ প্রক্রিয়া সহজীকরণের প্রতিশ্রুতি দেন।জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
অ্যাডভোকেট মিলন অভিযোগ করেন, জামায়াতের এমপি প্রার্থী দীর্ঘ ২৮ বছর হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার মেয়াদকালে সরকারি অনুদান হিসেবে কোটি কোটি টাকা এলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।
তিনি বলেন, হড়গ্রাম ইউনিয়নে গেলেই এর প্রমাণ পাওয়া যাবে।ভয়ভীতি দেখিয়ে টিকে থাকার চেষ্টা মিলন আরও বলেন, জামায়াত শুধু মুখে বড় বড় কথা বলছে। বিভিন্ন এলাকায় তারা ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বাস্তবে জামায়াতের উল্লেখযোগ্য সমর্থন নেই।আলেম-ওলামাদের প্রতি আহ্বান তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের উন্নয়নে বিএনপির উল্লেখযোগ্য অবদান রয়েছে। এজন্য জনগণ বিএনপির ওপর আস্থা রাখে।তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি ধর্মের অপব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।অতীতেও প্রতারণা করেছে জামায়াত
জামায়াতকে উদ্দেশ করে মিলন বলেন, অতীতে বিভিন্ন সময়ে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ভবিষ্যতেও তারা কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।এ সময় তিনি জনগণকে জামায়াত থেকে দূরে থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট