
মোঃ আমজাদ হোসেন চিরিরবন্দর দিনাজপুর
দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছিলন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোঃ আখতারুজ্জামান মিয়া দল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতীক: ধানের শীষ মোঃ আফতাব উদ্দিন মোল্লা দল: জামায়াতে ইসলামী প্রতীক: দাঁড়িপাল্লা মোঃ আনোয়ার হোসাইন দল: ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক: হাতপাখা মোঃ রুহুল আমিন শাহ দল: জাতীয় পার্টিৎপ্রতীক: লাঙ্গল প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও প্রচারণা চালিয়েছেন ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। প্রতিদিনই বাড়ছে নির্বাচনী আমেজ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও চলছে আলোচনা কে হবেন আগামী দিনের জনপ্রতিনিধি।
স্থানীয়দের মতে, এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ নানা ইস্যুতে প্রার্থীদের প্রতিশ্রুতি শুনে ভোটাররা সিদ্ধান্ত নিচ্ছেন। এদিকে, চিরিরবন্দর ও খানসামা উপজেলার মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেষ পর্যন্ত কোন প্রার্থী বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন।সব মিলিয়ে দিনাজপুর-৪ আসনের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা। এখন সময়ই বলে দেবে, কার গলায় যাবে বিজয়ের মালা।