
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-২০ ধামরাই উপজেলা আসনে ধানের শীষের প্রার্থী জনাব আলহাজ্ব তমিজ উদ্দিনের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নির্দেশনা বিএনপির দলের অন্যতম কান্ডারী মোঃ সানোয়ার হোসেনের নেতৃত্বে গণসংযোগ চালানো হয়। প্রচারণাকালে মোঃ সানোয়ার হোসেন সাধারণ মানুষের ও নাড়ী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেবের ধানের শীষের প্রতিকে ভোট প্রার্থনা করেন। এতে অএ এলাকার সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মহিলারা ও স্বতঃস্ফুর্তভাবে অংশ নিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস প্রদান করেন।উন্নয়নের লক্ষ্যে আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে বিশাল উঠান বৈঠক ও প্রচারণায় নির্বাচনী অএ এলাকায় ব্যাপক আকারে গণজোয়ার সৃষ্টি করেন।