1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নীলফামারী–২ আসনে জামানত বাজেয়াপ্ত হলো যেসব প্রার্থীর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

নীলফামারী–২ আসনে জামানত বাজেয়াপ্ত হলো যেসব প্রার্থীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মোঃ মোকলেছুর রহমান বাবু, স্টাফ রিপোর্টার নীলফামারী,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ১২ই ফেব্রুয়ারি ২০২৬  প্রকাশিত প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৩ নীলফামারী-০২ সহকারী রিটার্নিং অফিসার দপ্তর সূত্রে জানা যায়, এ আসনে ১৩৪টি ভোট কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২,৮৩,৮৪৫টি। বাতিলকৃত ভোট ৪,৪৩৫টি এবং সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২,৮৮,২৮০টি। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে এ আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ৩৫ হাজার ৫৩৫ ভোট।ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতীফ  ১,৪৫,২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম পেয়েছেন ১,৩৪,৫৭৯ ভোট। তারা উভয়েই প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করায় তাদের জামানত বহাল রয়েছে।অন্যদিকে নির্ধারিত সীমা অর্জনে ব্যর্থ হওয়ায় মো: মিনহাজুল ইসলাম মিনহাজ ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ২৯৩ ভোট, মো: সারোয়ার আলম দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ৩৪৬ভোট, মো: সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকের প্রার্থী ১৮৯ ভোট এবং হাছিবুল ইসলাম হাতপাখা প্রতীকের প্রার্থী ৩,২৩৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। প্রাপ্ত ভোট প্রয়োজনীয় সীমার অনেক নিচে থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা থাকবে। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জামানত বাজেয়াপ্তের বিধানটি নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখা এবং কেবলমাত্র জনসমর্থনসম্পন্ন ও প্রস্তুত প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট