1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফরিদপুর-২: বিএনপির শামা ওবায়েদ বিজয়ী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ফরিদপুর-২: বিএনপির শামা ওবায়েদ বিজয়ী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ওবায়দুর রহমান সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচিত হয়েছেন।১১৭ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১২০৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। শামা ওবায়েদের নিকটতম প্রতিদন্দি ১১ দলীয় জোটের রিকশা মার্কার প্রার্থী শাহ মো. আকরাম আলী পেয়েছেন ৮৭৯৫৬ ভোট।এই আসনে ৩২৯৫৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।এছাড়াও এই আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের (আপেল) প্রার্থী আকরামুজ্জামান ৬০৯ ভোট, গণ অধিকার পরিষদের (ট্রাক) ফারুক ফকির ৬৭৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস (ডাব) মো. নাজমুল হাসান ২৫১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী শাহ মো. জামাল উদ্দিন পেয়েছেন ২৩৩৫ ভোট।ফরিদপুর-২ আসনটি ভৌগোলিক দিক দিয়ে খুবিই গুরুত্বপূর্ণ। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটার উত্তাপ ছিড়িয়ে পড়ে। মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। দু-একটি ছোট খাটো ঘটনা ছাড়াই শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। প্রতিটি কেন্দ্রের ভোট গণনা শেষে রাত ১১ টার পর ফলাফল পাওয়া যায়।
শামা ওবায়েদ ইসলাম বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের একমাত্র কন্যা। বাবার মৃত্যুর পর থেকে প্রায় দেড়যুগ ধরে তিনি অত্র এলাকায় কাজ করে আসছেন। কেএম ওবায়দুর রহমান সাবেক চারবারের সাংসদ ছিলেন। এই প্রথম শামা ওবায়েদ সংসদ সদস্য নির্বাচিত হলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট