
রুহুল আমিন উপজেলা প্রতিনিধি (মেলান্দহ,জামালপুর)
বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির মো: মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর -৩ আসনে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬, প্রাথমিক বেসরকারি ফলাফলে এ ঘোষণা করা হয় ।জামালপুর -৩ সর্বমোট ভোটার সংখ্যা ছিল ৫ লক্ষ ৩৯ হাজার ৫০৩ ভোট ।পোষ্টার ভোট গণনা কেন্দ্র সহ ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫টি ।ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৪টি। সর্বমোট ২ লক্ষ ৭৪১২ ভোট পেয়ে বিএনপি ধানের শীষ বিজয় হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের মোঃ মুজিবুর রহমান আজাদী । তিনি পেয়েছেন ৮১হাজার ৪৩০ভোট। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী ১ লক্ষ ২৫ হাজার ৯৪২ ভোটে জয়ী হয়েছেন বিএনপি ।প্রদত্ত ভোটের শতকরার হার ৫৯.৮২ %। বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে বিজয়ী মুস্তাফিজুর রহমান বাবুলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুজিবর রহমান আজাদী। এ সময় তিনি বলেন, এলাকার মানুষের কল্যাণ ,উন্নয়ন ও ন্যায্য অধিকার আদায়ের যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন ,সে পথে আমরা তার পাশে আছি। আশা করি তিনি সকলকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল ও ইতিবাচক নেতৃত্ব প্রদান করবেন। জনগণের স্বার্থে তার পথ চলা হোক সফল ও কল্যাণময় এই কামনা তিনি করেন। স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ পুথি বলেন, দীর্ঘদিন পরিশ্রমের ফলে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন আপনি মুস্তাফিজুর বাবুল জামালপুর-৩ সংসদ সদস্য হয়েছেন, আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুক। নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, ব্যর্থ কত প্রকার ও কি কি তিনি জানেন, সফলতা কত যে কঠিন ,নিজের আনন্দ যে কত তৃপ্তি মনের ভিতর কুরে কুরে খাচ্ছে বছরের পর বছর ,যোগের পর যুগ। তিনি ১৯৯০ সালের ছাত্রনেতা। ১৯৯০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত শুধু নির্বাচন করে গেছেন কিন্তু শুধু ফেল আর ফেল, সফলতা নেই। তার মনের একটাই স্বপ্ন ,শুধু একবার সংসদ সদস্য হওয়ার। অবশেষে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬,জামালপুর ৩ আসনের দায়িত্ব পেলেন ,তবুও বিপুল ভোটের ব্যবধানে। তিনি প্রমাণ করে গেছেন, একবার না পারিলে দেখো শতবার। বিজয় ও উল্লাসে স্থানীয়দের দাবি, দীর্ঘ ২৫ টি বছর এ আসনে বিএনপি জয়ী হতে পারে নাই, বিজয় উল্লাস, দায়িত্বের অঙ্গীকার ,আজকের এই জয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয় ,এটি লাখো মানুষের স্বপ্ন ,অশ্রু আর প্রত্যাশার ফল। আজ যারা জয়ী হয়েছেন তারা শুধু ক্ষমতায় পাননি, তারা নিয়েছেন একটি জাতির ভবিষ্যতের দায়িত্ব। এই বিজয়ী হোক প্রতিশোধের নয়, এ বিজয় হোক প্রতিষ্ঠার, এই বিজয়ী হোক বিভেদের নয়, এ বিজয় হোক ঐক্যের। উন্নয়নের আলো পৌছাক সবার ঘরে ঘরে।