1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলাম জয়ী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলাম জয়ী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা)

:সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী গাজী নজরুল ইসলাম দাড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি মোট ১,০৬,৯১৩ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান পেয়েছেন ৮৫,৪২৬ ভোট। ফলে গাজী নজরুল ইসলাম ২১,৪৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন। অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীক পেয়েছে ৪৯০২ ভোট এবং লাঙ্গল প্রতীক পেয়েছে ১১৪২ ভোট।ভোটগ্রহণ সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ ও পরবর্তী গণনা সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর গাজী নজরুল ইসলাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং শ্যামনগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,এই বিজয় শ্যামনগরের জনগণের বিজয়। আমি সকল ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়ন, নদীভাঙন রোধ, উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবো। নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মাঝে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। শ্যামনগরবাসীর প্রত্যাশা, নতুন সংসদ সদস্য এলাকার দীর্ঘদিনের সমস্যা-বিশেষ করে বেড়িবাঁধ সংস্কার, ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসন ও সুন্দরবননির্ভর জীবিকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট