1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঐতিহাসিক বিজয় আফরোজা খানম রিতা’র নেতৃত্বে মানিকগঞ্জে নতুন অধ্যায় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

ঐতিহাসিক বিজয় আফরোজা খানম রিতা’র নেতৃত্বে মানিকগঞ্জে নতুন অধ্যায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ জেলায় যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে, তা অনেকের কাছেই এক ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপি কার্যত কোণঠাসা অবস্থায় ছিল।মানিকগঞ্জ–১ (সিংগাইর ও হরিরামপুর),মানিকগঞ্জ–২ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর),
এবং মানিকগঞ্জ–৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া)এই তিনটি আসনেই পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে বিএনপির প্রার্থীরা কার্যকরভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি বলে অভিযোগ ছিল স্থানীয় নেতাকর্মীদের।কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর জেলা বিএনপির সফল আহ্বায়ক আফরোজা খানম রিতা নতুন করে সংগঠনকে সুসংগঠিত করেন।তৃণমূল পর্যায়ে কর্মী-সমর্থকদের সক্রিয় করা, উঠান বৈঠক, গণসংযোগ,পথসভা এবং সাংগঠনিক পুনর্গঠনের মাধ্যমে তিনি জেলায় দলীয় শক্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।তার নেতৃত্বে দীর্ঘদিনের বিভক্ত ও নিষ্ক্রিয় সাংগঠনিক কাঠামোতে প্রাণ ফিরে আসে।জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমন্বিত কার্যক্রম গড়ে তোলা হয়।বিশেষ করে তরুণ ভোটার ও নারী ভোটারদের সম্পৃক্ত করার কৌশল ছিল উল্লেখযোগ্য।ফলাফলস্বরূপ, মানিকগঞ্জ জেলার তিনটি আসনেই বিএনপি এককভাবে বড় ব্যবধানে বিজয় লাভ করে যা জেলার রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।এর মধ্যে মানিকগঞ্জ–৩ আসনে আফরোজা খানম রিতা সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন বলে দলীয় সূত্রে জানা যায়।
স্থানীয় নেতাকর্মীদের মতে, এটি শুধু একটি নির্বাচনী জয় নয়, বরং দীর্ঘ প্রতীক্ষার পর সাংগঠনিক ঐক্য ও রাজনৈতিক পুনর্জাগরণের ফল। অনেকেই এই বিজয়কে মানিকগঞ্জে বিএনপির প্রত্যাবর্তন” হিসেবে আখ্যা দিচ্ছেন।
এই ঐতিহাসিক ফলাফল জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট