1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চট্টগ্রাম মীরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

চট্টগ্রাম মীরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার, মিরসরাই

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মিরসরাইয়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে টানা ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।মিরসরাই হাইতকান্দি, দমদমা,করুয়া,কমর আলী বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়এই আসনে ভোটারদের বড় একটি অংশ তরুণ। ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটার রয়েছেন ১ লাখ ২৩ হাজার ৯৭২ জন। সচেতন ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়েছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন দলের নেতা-কর্মীরা দায়িত্বশীল আচরণ করছেন। তাদের মধ্যে সহনশীল সহাবস্থান লক্ষ্য করা গেছে। ভোটারদের মধ্যে ভয়, আতঙ্ক বা সংশয়ের কোনো চিহ্ন দেখা যায়নি। অনেক ভোটার সন্তোষ প্রকাশ করেছেন। এ উপজেলায় আওয়ামী লীগের ভোটব্যাংক হিসেবে পরিচিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোটারদেরও উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। কোথাও কোনো উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সাধারণ ভোটার মুহাম্মদ জাফর, বলেন,‘সকাল থেকে পর্যবেক্ষণ করে দেখলাম উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।দিন শেষে বড় কোনো অঘটন না ঘটলে, জাতীয় নেতারা দায়িত্বশীলতার পরিচয় দিলে এবং কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে, এবারের নির্বাচন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মিরসরাইয়ে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।
পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন ৬ হাজার ৫৭২ জন। পোস্টাল ব্যালট বাদে সরাসরি ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ১০২ জন।এ আসনে মোট ভোটকেন্দ্র ১০৬টি এবং বুথ রয়েছে ৭১৮টি। সব কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মিরসরাই থানার ৪৯টি কেন্দ্রের মধ্যে ২১টি এবং জোরারগঞ্জ থানার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুই থানায় মোট ৪৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন,বিএনপি মনোনীত নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং জাসদ (আসম আবদুর রব) মনোনীত একেএম আবু ইউসুফ ভোটগ্রহণ শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। এরপর শুরু হবে গণনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট