
ঢাকা-২০ আসেন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছ।
মোঃ উজ্জল খান ষ্টাপ রিপোর্টার (ঢাকা)।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই উপজেলা আসনে-১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টায় একযোগে ভোট গ্রহন শুরু হয় এবং এটি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে।
ধামরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯টি। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫জন,নাড়ী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন,এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন রয়েছেন,এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ভোট প্রদান করেছেন ধামরাই পৌরসভা বিএনপি প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন আইঙ্গন,খেলাফত মসলিসের প্রার্থী মুফতি আশরাফ আলী,যাদবপুর, জাতীয় পার্টির আহছান আছু চৌহাট এবং জাতীয় নাগরিক পার্টির নাবিলা তাসনিদ,এবি পার্টির কর্নেল হেলাল উদ্দিন ও জাতীয় সমাজ তান্ত্রিক দলের আরজু মিয়ার ভোটদানের তথ্য জানা যায়নী।
ধামরাই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান,নির্বাচনকে ঘিরে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৩ প্লাটুন বিজিবি,৬ প্লাটুন সেনাবাহিনী, পুলিশের ১৫টি মোবাইল টিম,৫টি স্ট্রাইকিং ফোর্স,র্্যাবের ২টি স্ট্রাইকিং ফোর্স, এবং ১ হাজার ৯১১ জন আনসার সদস্য
তিনি আরও জানান,প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১৩টি কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছেন ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, কেন্দ্র গুলোতে সিসি ক্যামেরা স্হাপনসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।