মোঃ আহসান হাবীব সুমন পঞ্চগড় বোদা উপজেলা প্রতিনিধি
পঞ্চগড়-১ ও ২ আসনে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী।পঞ্চগড়-১ (আটোয়ারী, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া) আসনের হ্যাভি ওয়েটপ্রার্থী বিএনপি’র ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ১১ দলীয় জোটের শাপলা কলি প্রার্থী মো. সারজিস আলম। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন। বেসরকারি ফলাফল অনুয়ায়ী ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট । পঞ্চগড়-১ আসনে ৮ হাজার ১২০ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। এ আসনে শতকরা ভোট পড়ে ৭৭.৪১%।পঞ্চগড়-২ আসন (বোদা ও দেবীগঞ্জ) এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর শফিউল আলম দাঁড়ি পাল্লা এবং বিএনপি’র ধানের শীষ প্রতীক প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ভোট যুদ্ধে লড়াই করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৩৫৩ জন। বেসরকারি প্রাপ্ত ফলাফল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সফিউল আলম দাঁড়ি পাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ৪৫ হাজার ৭৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে শতকরা ভোট পড়ে ৭৭.১৯%।পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক, কাজী মো. সায়েমুজ্জামান তার সম্মেলন কক্ষে পঞ্চগড়-১ আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং পঞ্চগড়-২ আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীক প্রার্থী ফরহাদ হোসেন আজাদ কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬