এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
মাদারীপুর ১ (শিবচর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল শেষ পর্যন্ত নির্ধারিত হয়েছে পোস্টাল ব্যালটের ভোটে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা।১০২টি কেন্দ্রের অধিকাংশ সাধারণ ভোটে এগিয়ে ছিলেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৪ হাজার ২৯১ ভোট। অন্যদিকে রিকশা প্রতীকে হানজালা পান ৬৩ হাজার ৫১১ ভোট।তবে পোস্টাল ব্যালট গণনার পর চিত্র পাল্টে যায়। সেখানে হানজালা পান ১ হাজার ৩৯৮ ভোট, আর নাদিরা আক্তার পান ২৩৩ ভোট। সব মিলিয়ে হানজালার মোট ভোট দাঁড়ায় ৬৪ হাজার ৯০৯। নাদিরা আক্তারের মোট ভোট ৬৪ হাজার ৫২৪। ফলে ৩৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন হানজালা।এ আসনে তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৫৬৪ ভোট।অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো:আকরাম হোসেন ৬ হাজার ২০৫,সাজ্জাদ হোসেন সিদ্দিকী ৩ হাজার ৫৯,রাজিব মোল্লা ৩ হাজার ২৬,ইমরান হাসান ২৪৭,আব্দুল আলী ২০৮,জহিরুল ইসলাম মিন্টু ১৮০,হাফিজুর রহমান ৬৯।বিজয়ের পর প্রতিক্রিয়ায় সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, এটি সত্যের বিজয়। তিনি জানান, দায়িত্বে থাকা পর্যন্ত অন্যায়ের সঙ্গে আপস করবেন না এবং ইনসাফ ও ন্যায্যতার পক্ষে কাজ করে যাবেন।উল্লেখ্য, এ আসনে বিএনপি, জাতীয় পার্টি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৫ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬