1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীর ৬ আসনের বেসরকারি চূড়ান্ত ফল: ৪ আসনে বিএনপি,২ আসনে জামায়াত হাড্ডাহাড্ডি লড়াই থেকে বড় ব্যবধানের জয় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীর ৬ আসনের বেসরকারি চূড়ান্ত ফল: ৪ আসনে বিএনপি,২ আসনে জামায়াত হাড্ডাহাড্ডি লড়াই থেকে বড় ব্যবধানের জয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান রাজশাহী, 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ পেয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহীর প্রতিটি আসনে শতভাগ ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে রাজশাহীর ছয়টি আসনের মধ্যে বিএনপি চারটি আসনে জয় পেয়েছে এবং জামায়াতে ইসলামী দুইটি আসনে জয় পেয়েছে।
ভোটের ব্যবধানের দিক থেকে রাজশাহী-১ আসনে নির্বাচন ছিল তুলনামূলকভাবে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।অন্যদিকে রাজশাহী-৫ ও রাজশাহী-৬ আসনে বিএনপি বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে। রাজশাহী-৪ আসনে জামায়াতও স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে জয় পায়।আসনভিত্তিক ফলাফল (ভোট ও ব্যবধানসহ)রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী): ১,৮৮৪ ভোটের ব্যবধানে জামায়াতের জয় রাজশাহী-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৬০টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট।এ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট।ফলাফল অনুযায়ী দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৪ ভোট। ফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান বেসরকারি চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন।রাজশাহী-২ (সদর): ২৮,১৭৬ ভোটের ব্যবধানে বিএনপির জয় রাজশাহী-২ (সদর) আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১১৬টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট।অন্যদিকে জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।এ আসনে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৬ ভোট। ফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু বেসরকারি চূড়ান্ত ফলাফলে জয়ী হয়েছেন।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর): ৩৮,৩৯১ ভোটের ব্যবধানে বিএনপির বড় জয় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৩২টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট।এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩৯১ ভোট। ফলে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন বেসরকারি চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন।
রাজশাহী-৪ (বাগমারা): ৮,৭৮৭ ভোটের ব্যবধানে জামায়াতের জয় রাজশাহী-৪ (বাগমারা) আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২৩টি।শতভাগ কেন্দ্রের ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৪৮ ভোট।অন্যদিকে বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট।এই দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ৭৮৭ ভোট। ফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বেসরকারি চূড়ান্ত ফলাফলে জয়ী হয়েছেন।রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): ৭৯,৯৮০ ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত প্রার্থীর বিশাল জয়
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৩৩টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট।এ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৭৯ হাজার ৯৮০ ভোট। ফলে বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল বেসরকারি চূড়ান্ত ফলাফলে জয়ী হয়েছেন।রাজশাহী-৬ (চারঘাট-বাঘা): ৫৫,৭০৭ ভোটের ব্যবধানে বিএনপির জয়
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২০টি। সব কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট।
এ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭০৭ ভোট। ফলে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ বেসরকারি চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন।দলভিত্তিক চূড়ান্ত হিসাব
বেসরকারিভাবে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে রাজশাহীর ছয়টি আসনে দলভিত্তিক চিত্র দাঁড়িয়েছে বিএনপি জয়ী: ৪টি আসনে জামায়াত জয়ী: ২টি আসনে এক নজরে ফলাফল
রাজশাহী-১: জামায়াত ১,৮৮৪ ভোটে জয়
রাজশাহী-২: বিএনপি  ২৮,১৭৬ ভোটে জয়
রাজশাহী-৩: বিএনপি ৩৮,৩৯১ ভোটে জয়
রাজশাহী-৪: জামায়াত ৮,৭৮৭ ভোটে জয়
রাজশাহী-৫: বিএনপি (সমর্থিত) ৭৯,৯৮০ ভোটে জয়
রাজশাহী-৬: বিএনপি ৫৫,৭০৭ ভোটে জয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট