1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার)ধানের শীষের বিজয় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার)ধানের শীষের বিজয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সাইফুল আলম প্রতিনিধি দোয়ারাবাজার সুনামগঞ্জ 

আজ সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। ফলে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থেকে কলিম উদ্দিন আহমেদ মিলন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করেছেন।ফলাফল ঘোষণার পর ছাতক ও দোয়ারাবাজারের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা বিজয় মিছিল ও আনন্দ র‌্যালির মাধ্যমে এ সাফল্য উদযাপন করেন।বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্যও দেখা গেছে।নবনির্বাচিত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় ছাতক–দোয়ারাবাজারবাসীর বিজয়। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।তবে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন,এটি বেসরকারি ফলাফল।নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা পেলেই ফলাফল চূড়ান্ত বলে গণ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট