সৈয়দপুর বিমানবন্দরে মির্জা ফখরুলকে ফুলেল শুভেচ্ছা জানালেন আখতারুজ্জামান মিয়া
মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংগ্রামী মহাসচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর–৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া।
শুক্রবার (১৩/০২/২৬ইং
সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান মোঃ আখতারুজ্জামান মিয়া। এ সময় তিনি বলেন, দলীয় নেতৃত্বের প্রতি আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই এই শুভেচ্ছা বিনিময়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, মোঃ আখতারুজ্জামান মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি দিনাজপুর–৪ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলীয় ঐক্য আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬