1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে বিভিন্ন মসজিদে ও এতিমখানায় বিএনপির দোয়া কর্মসূচি পালন। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আমিরাতে স্বর্ণের দামে বড় ধস উপচে পড়া ভিড় দুবাইয়ের জুয়েলারি দোকানগুলোতে

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে বিভিন্ন মসজিদে ও এতিমখানায় বিএনপির দোয়া কর্মসূচি পালন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

হোসেনপুরে বিভিন্ন মসজিদে ও এতিমখানায় বিএনপির দোয়া কর্মসূচি পালন।

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়ে আনন্দ মিছিল ও সভা সমাবেশ না করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সকল মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করে দোয়া হয়েছে । শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছেন, উপজেলা বিএনপি , পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় দেবালয়সহ অন্যান্য উপাসনালয়েও স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের লোকজন এ উপলক্ষে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে হোসেনপুর পৌর এলাকার ঐতিহ্যবাহী মোরগ মহাল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি’র সিনিয়র নেতা মোঃ ফরিদ উদ্দিন মকুল জানান, তিনি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ওই মসজিদে মুসল্লিদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মোরগ মহাল মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নাজমুল হক ফয়সাল। এতে মসজিদের নিয়মিত মুসল্লিরা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট