1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বান্দরবানে সাচিং প্রু জেরীর বড় ব্যবধানে জয়, বিজয়ের ফল ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্ব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম নাজিরহাটে জ্বালানি তেল মজুদের দায়ে পাম্প মালিককে জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

বান্দরবানে সাচিং প্রু জেরীর বড় ব্যবধানে জয়, বিজয়ের ফল ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

লামা উপজেলা প্রতিনিধি আজিজুল হাকিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবান আসনে  নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। তিনি মোট ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার পর জেলা শহরে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।ঘোষিত ফলাফলে দেখা যায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট এবং জাতীয় পার্টি প্রার্থী সৈয়দ ওয়ালী উল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট।অন্যদিকে, এই আসনে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোটের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি।নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট