
নার্গিস আক্তার ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জয়লাভ করেছেন এডভোকেট আব্দুল মান্নান । তিনি বাংলাদেশ জাতীয়য়তাবাদি দল বি এন পি দলের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে এই বিজয় অর্জন করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হোসেন তাপস কে১০৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট আব্দুল মান্নান নবীনগরের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন,এই বিজয় নবীনগরের সাধারণ মানুষের বিজয়। আমি গত কয়েক বছর ধরে এলাকার যে উন্নয়ন করেছি, তার ফলেই জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি নবীনগরকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার কাজ চালিয়ে যাব।