
সাইফুল আলম প্রতিনিধি দোয়ারাবাজার সুনামগঞ্জ
আজ সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। ফলে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থেকে কলিম উদ্দিন আহমেদ মিলন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করেছেন।ফলাফল ঘোষণার পর ছাতক ও দোয়ারাবাজারের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা বিজয় মিছিল ও আনন্দ র্যালির মাধ্যমে এ সাফল্য উদযাপন করেন।বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্যও দেখা গেছে।নবনির্বাচিত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় ছাতক–দোয়ারাবাজারবাসীর বিজয়। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।তবে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন,এটি বেসরকারি ফলাফল।নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা পেলেই ফলাফল চূড়ান্ত বলে গণ্য হবে।