এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
কেউ কারো শত্রু নয়, একসাথে গড়ব দেশ এই চেতনা থেকেই প্রকৃত গণতন্ত্রের বিকাশ ঘটে। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত শত্রুতা নয়; বরং পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সহযোগিতাই হওয়া উচিত রাজনীতির মূল ভিত্তি।নওগাঁ–১ (নিয়ামতপুর–পোরশা–সাপাহার) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান একজন ন্যায়পরায়ণ, মানবিক ও সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত। তিনি বিশ্বাস করেন, মানুষের দুঃখ–কষ্টে পাশে দাঁড়ানোই একজন প্রকৃত জনপ্রতিনিধির দায়িত্ব। রাজনীতিকে তিনি প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হিসেবে দেখলেও শত্রুতার ক্ষেত্র হিসেবে দেখেন না।সম্প্রতি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম-এর বাসভবনে সৌজন্য সাক্ষাতে যান। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকা সত্ত্বেও এই সাক্ষাৎ প্রমাণ করে যে, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যই হতে পারে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি। এই উদ্যোগ নিঃসন্দেহে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ ধরনের আচরণ আমাদের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় ভিন্ন মত মানেই বিরোধ, কিন্তু তা কখনোই ব্যক্তিগত বিদ্বেষ নয়।দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সকলকে একসাথে কাজ করতে হবে। একজন আদর্শ রাজনীতিবিদ কেবল ক্ষমতার অধিকারী নন, তিনি মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার ধারকও।
আসুন, আমরা সকলে দল–মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করি। কারণ, প্রকৃত উন্নয়ন সম্ভব তখনই, যখন আমরা একে অপরকে প্রতিপক্ষ নয়, সহযাত্রী হিসেবে বিবেচনা করি।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬