1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী- ১, নব নির্বাচিত এমপি রফিকুল আলম মজনুকে বিএনপির সংবর্ধনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ফেনী- ১, নব নির্বাচিত এমপি রফিকুল আলম মজনুকে বিএনপির সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ফেনী- ১, নব নির্বাচিত এমপি রফিকুল আলম মজনুকে বিএনপির সংবর্ধনা

এম,এ,করিম ভুঁইয়া, স্টাফ রিপোর্টার ফেনী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ফেনী ১ আসনে মুন্সী রফিকুল আলম মজনু ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায়, পরশুরাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবক দল,তাতীদল,কৃষকদল,শ্রমিকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) পরশুরামের স্থানীয় একটি অডিটোরিয়ামে, পরশুরাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সঞ্চালনায় ও পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে পরশুরাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি,ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবক দল, তাতীদল,শ্রমিকদল,কৃষকদল,ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন।

এতে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, পৌর বিএনপি, উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল,তাতীদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পরশুরাম পৌর মেয়র আবু তালেব। তিনি বলেন, পরশুরাম উপজেলার সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই। সবাই বিপুল ভোটে ধানের শীষে রফিকুল আলম মজনু ভাইকে, ফেনী ১ আসনে এমপি নির্বাচিত করেছেন।

নব নির্বাচিত এমপি রফিকুল আলম মজনু বলেন, জনগণকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই। আমি ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছি, এতে আমি খুশি না। এই এলাকায় বিএনপি এক লক্ষ ভোট বেশি পাওয়ার কথা ছিল। এটা খালেদা জিয়ার এলাকা,এখানে খালেদা জিয়া কোন অন্যায় করেন নাই,রফিকুল আলম মজনু কোন অন্যায় করেন নাই, এখানে আরও বেশি ভোট পাওয়ার কথা ছিল, কেন পেলাম না? কি কারণে পেলাম না? কাদের কারণে পেলাম না? খুজে বের করতে হবে। যাদের কারনে ভোট পেলাম না, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। খালেদা জিয়া আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন। তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি জীবিত থাকতে তারেক রহমানের সাথে, দলের সাথে আমি বিশ্বাসঘাতকতা করবো না। আমি বিএনপিকে আরও শক্তিশালী করবো, দলকে নতুন করে সাজাবো।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ অন্যায় করলে, আমি তাকে ছাড় দিব না। জনগণের স্বার্থের বাইরে একটি কাজও কাউকে করতে দেওয়া হবে না। কোন ব্যবসায়ীকে হয়রানি করা যাবে না। কোন মানুষের ক্ষতি করা যাবেনা। মানুষের বাড়ি ঘরে হামলা করা যাবে না। চাঁদাবাজি করা যাবে না। অবৈধভাবে মাটি কাটা যাবে না। কেউ মাদক ব্যবসার সাথে জড়িত হবেন না। আমার অনুমতি ছাড়া, প্রশাসনের অনুমতি ছাড়া, মাটি ব্যবসা কেউ করবেন না। আমি মানুষের বাড়িতে বাড়িতে যাবো। প্রতিটা গ্রামে ওয়ার্ডে আমি যাবো। আগামী এক সপ্তাহ মধ্যে একশত প্রঞ্চাশটি গ্রামে আমি যাবো। মানুষের কি কি সমস্যা আমি শুনবো। ছাত্রদলের কমিটিতে একজন ও ছাত্রের বাইরে থাকতে পারবে না। গ্রামের মহিলাদেরকে নিয়ে মহিলাদল কমিটি করা হবে। যাদের কর্মসংস্থান নাই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ভালো কাজ করলে আমি তাদের পাশে থাকবো। খারাপ কাজ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা নেব। নির্বাচনে কে কি কাজ করেছেন, সব খবর আমার কাছে আছে। এই নির্বাচন মজনুর নির্বাচন না। এই নির্বাচন বিএনপি’র নির্বাচন। কেউ যদি খাইতে না পারেন, আমাকে বলবেন, আমি যতটুকু পারি সাহায্য করবো,সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, পরশুরাম প্রেসক্লাবের সাংবাদিক ভাইয়েরা এই নির্বাচনে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা রাখায় সাংবাদিক ভাইদের কে ধন্যবাদ। আগামীতে আপনারা আমাকে আরো বেশি সহযোগিতা করবেন। দলের নেতাকর্মীরা কোন অন্যায় করলে সাথে সাথে আমাকে জানাবেন।

নবনির্বাচিত এমপির এমন বক্তব্যে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন, তারা বলেন, এমন জনপ্রতিনিধি আমরা চাই, যিনি মানুষের জন্য কাজ করবে। শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবতা আমরা দেখতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট