1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মীরসরাই উপজেলা পর্যটনের অপার সম্ভাবনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

মীরসরাই উপজেলা পর্যটনের অপার সম্ভাবনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মীরসরাই উপজেলা
পর্যটনের অপার সম্ভাবনা

হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,মিরসরাই,চট্টগ্রাম।
মিরসরাইয়ে প্রতি বছর যান ৫ লাখ পর্যটক, পরিকল্পিত উদ্যোগের অভাব মিরসরাইয়ে পর্যটনের অপার সম্ভাবনা।
পাহাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঝরনা। পাশেই আঁকাবাঁকা হ্রদ। কয়েক কিলোমিটার দূরে সমুদ্রসৈকত ঘেঁষে ছোটাছুটি করছে নৌকা। মাঝে মাঝে দেখা মেলে মায়া হরিণ, শেয়াল ও বন মোরগের। এমন দৃশ্যের দেখা মেলে চট্টগ্রামের মিরসরাইয়ে। এখানে ভ্রমণে এসে অল্প সময়েই মুগ্ধ হন পর্যটকেরা। এখানকার পর্যটন শিল্প অপার সম্ভাবনার। কিন্তু পরিকল্পিত উদ্যোগের অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না।

সৌন্দর্যের টানে ছুটে এখানে আসেন দূর-দূরান্তের অসংখ্য পর্যটক। তবে অপ্রতুল আবাসন ব্যবস্থা ও নিরাপত্তা সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পর্যটনের বিকাশে। উপজেলাটিতে পর্যটনের অপার সম্ভাবনা সত্ত্বেও পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তুলতে মনোযোগ নেই সরকারি সংস্থাগুলোর।
এই উপজেলার মাঝখান দিয়ে বয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কের পূর্বপাশে সারি সারি পাহাড়। সেখানেই আছে ঝরনা ও হ্রদ। পাহাড়গুলোয় বন্যপ্রাণীর ছোটাছুটি, ঝিঁঝি পোকার ডাক ও পাখির কলতান উপভোগ্য। পশ্চিম দিকে সমুদ্রসৈকত। উত্তর পাশে বহমান নদী। সেখানে বসে উপভোগ করা যায় লাল কাঁকড়ার ছোটাছুটি, সাগরের গর্জন ও মাছ ধরার নৌকাসহ মনোরম দৃশ্য।

এখানে বেড়ানোর উপযুক্ত সময় বর্ষা থেকে শীত মৌসুম। বর্ষায় পানিতে টইটুম্বুর থাকে ঝরনা। তবে এ সময় ভ্রমণ কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই শীত মৌসুমকে নিরাপদ ভ্রমণ ও ট্রেকিংয়ের উপযুক্ত সময় হিসেবে বেছে নেন পর্যটকেরা। ভ্রমণের ক্ষেত্রে পাহাড় ট্রেকিং, ঝরনা ও হ্রদ সকালে ঘুরে দেখাই ভালো। তাহলে বিকেলে সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানো যায়। সাগরপাড়ে বসে দেখা যায় সূর্যাস্ত।

এখানে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া, দেশের ৬ষ্ঠ সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট, উপজেলার অলিনগরে অবস্থিত হিলসডেল মাল্টি ফার্ম ও মধুরিমা রিসোর্ট, করেরহাট ফরেস্ট ডাক বাংলো, আরশিনগর ফিউচার পার্ক, সোনাপাহাড় প্রকল্প, ডোমখালী সমুদ্রসৈকত, মিরসরাই শিল্পনগর সমুদ্রসৈকত, রূপসী ঝরনা, বাওয়াছড়া লেক ও হরিণাকুণ্ড ঝরনা, সোনাইছড়ি ঝরনা, নাপিত্তাছড়া ঝরনা, বোয়ালিয়া ঝরনা, খৈয়াছড়া ঝরনা ও মেলখুম গিরিপথ।
জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম মহামায়া ইকো পার্ক। মহামায়া ঝরনা এলাকায় নিরাপত্তা, দুর্ঘটনারোধে পদক্ষেপ ও অবকাঠামোগত কোনো উন্নয়ন চোখে পড়ে না। ঝরনার ওপর থেকে পড়ে ও পানিতে ডুবে প্রতি বছর অনেক পর্যটক মারা যান।

বেসরকারি পর্যটনকেন্দ্র ও বন বিভাগের হিসাব অনুযায়ী, উপজেলায় প্রতি বছর গড়ে পাঁচ লাখ পর্যটক ভ্রমণ করতে আসেন। আবাসন সংকটের কারণে পর্যটকদের বড় একটি অংশকে সকালে এসে বিকেলে ফিরে যেতে হয়। পর্যটনবান্ধব অবকাঠামো আর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে পর্যটকের সংখ্যা অন্তত দ্বিগুণ হবে। মিরসরাইয়ে বাস্তবায়নাধীন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আগামী ১০ বছরে অন্তত ৫ লাখ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা আছে, যার সূত্র ধরেও পর্যটনকেন্দ্রগুলোতে বাড়বে দেশি-বিদেশি পর্যটক।

উপজেলার পর্যটনকেন্দ্রগুলোকে কেন্দ্র করে বেসরকারিভাবে কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ গড়ে উঠেছে। তবে এসবের মান খুব ভালো নয়। নিরাপত্তা ব্যবস্থায়ও আছে ঘাটতি। চট্টগ্রাম থেকে ঘুরতে আসা সরোয়ার আলম রাসেল বলেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যের এমন বৈচিত্রপূর্ণ পর্যটন এলাকা দেশে খুব একটা নেই। বিশেষ করে বর্ষায় ঝরনাগুলোয় পর্যটক অনেক বেড়ে যায়। তখন আবাসন সংকট থাকে বেশি। নিরাপত্তা নিশ্চিত করে আবাসনের ব্যবস্থা করা গেলে পর্যটন শিল্প দ্রুত বিকাশ লাভ করবে।’
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপব্যবস্থাপক বলেন, ‘মিরসরাই উপজেলায় বহুমুখী প্রাকৃতিক পর্যটনকেন্দ্র আছে। তবে আদর্শ পর্যটনকেন্দ্র গড়ে ওঠার মৌলিক যে শর্তগুলো আছে, যেমন- আবাসন ব্যবস্থা, নিরাপত্তা ও পেশাদার গাইড; এসবের যথেষ্ট ঘাটতি আছে। এসব ঘাটতি পূরণ হলে উপজেলার পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে। পর্যটন শিল্পের সম্ভাবনাগুলো তুলে ধরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের নীতিনির্ধারণী পর্যায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট