গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)
যশোর সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।শনিবার ( ১৪ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, শাহজাদপুর বিওপি’র সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, WINCEREX COUGH SYRUP এবং Eskuf Syrup আটক করে। আটককৃত মালামালের মূল্য ১,২৮,৮০০/- (এক লক্ষ আঠাশ হাজার আটশত) টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬