সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে সর্বোচ্চ ব্যবধানে জয় হাজী মুজিবের
মৌলভীবাজার-৪ আসনে বিএনপির
স্টাফ রিপোর্টার সৈয়দ শিহাব উদ্দিন মিজান
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আসনটিতে প্রথমবারের মতো বিএনপির বিজয় নিশ্চিত করেছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পোস্টাল ভোটসহ ধানের শীষ প্রতীকে হাজী মুজিব পেয়েছেন মোট ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস-এর নেতা এবং জামায়াত জোট সমর্থিত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।
এতে করে হাজী মুজিব ১ লাখ ২০ হাজার ৬৭৩ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন। সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে এটিই সর্বোচ্চ ব্যবধানের জয় বলে জানা গেছে।
স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল সিলেট অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। দীর্ঘদিন পর এ আসনে বিএনপির বিজয়কে তারা ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় হাজী মুজিব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জয় জনগণের জয়। এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬