1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুর কিশোরগঞ্জ সদর -১ আসনে জামানত হারিয়েছেন ০৫ প্রার্থী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুর কিশোরগঞ্জ সদর -১ আসনে জামানত হারিয়েছেন ০৫ প্রার্থী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

হোসেনপুর কিশোরগঞ্জ সদর -১ আসনে জামানত হারিয়েছেন ০৫ প্রার্থী

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ থেকে,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ১৬২ কিশোরগঞ্জ -১ (সদর – হোসেনপুর) আসনে প্রার্থী ছিলেন ০৮ জন। এদের মধ্যে জামানত হারিয়েছেন ০৫ জন প্রার্থী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জামানত রক্ষার জন্য নির্বাচনী এলাকার মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ পেতে হয়। কিন্তু ওই ০৫ জন প্রার্থী তা পাননি। জামানত হারানো প্রার্থীরা হলেন এনপিপি প্রার্থী তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, ১১ দলীয় জোটের বাইরে গিয়ে নির্বাচন করা খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আহমদ আলী, বাসদ (মার্ক্সবাদী) প্রার্থী মোঃ আলাল মিয়া, সিপিবি প্রার্থী মোঃ এনামুল হক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ প্রার্থী মো. মাসুদ মিয়া। তবে জামায়াত রক্ষা পেয়েছে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম খান চুন্নু ও ১১ দলীয় জোটের প্রার্থী মোঃ হেদায়েত উল্লাহ হাদীর ৷ এ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩৫ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেদায়েত উল্লাহ হাদী রিকসা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৩২ ভোট।এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৫৫ হাজার ১৩৮ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৩১৩,গড় ভোট পড়েছে ৪৯.৪১শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট