1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়া দুপচাঁচিয়ায় গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার ভেঙ্গে তামার তার চুরি, ক্ষতিগ্রস্ত ২৫০ বিঘা জমির সেচ ব্যবস্থা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামের মাটি থেকে ভাইরাল তারকা: বুম হাতে ‘লাইভ’ তাজুর গল্প, তবু পিছু ছাড়েনি দারিদ্র্য। পদ্মা সেতু এলাকায় ৪ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ১ ডিবির অভিযানে মা/দ/কবি/রোধী বার্তা জোরালো চাঁদমুহায় সড়ক দু/র্ঘট/না/য় ২য় শ্রেণির ছাত্রী নি/হ/ত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ককটেল তৈরির বিপুল উপকরণ উদ্ধার রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় ম/দ এবং ঔষধ আ/ট/ক করা প্রসঙ্গে রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ এবং ঔষধ আটক করা অবহেলিত নির্মাতারা,নন-এমপিও শিক্ষকদের নীরব কান্না ফেনীতে এখনো হাম রোগের কোনো রোগী শনাক্ত হয়নি: আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান স্বাস্থ্য বিভাগের কাহালুতে মাদকবিরোধী অভিযানে টেপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ বগুড়ায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ভিডিও সংবাদ 👇👇

বগুড়া দুপচাঁচিয়ায় গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার ভেঙ্গে তামার তার চুরি, ক্ষতিগ্রস্ত ২৫০ বিঘা জমির সেচ ব্যবস্থা

মোঃ দেলোয়ার হোসেন সহ-সম্পাদক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মোঃ দেলোয়ার হোসেন সহ-সম্পাদক

বগুড়ার দুপচাঁচিয়া থানা-এর আওতাধীন গুনাহার ইউনিয়ন-এর বেলহট্টি মৌজার মাঠে গভীর নলকূপের ট্রান্সফরমার থেকে তামার তার চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ রাত অনুমান ০০.০৫ ঘটিকা থেকে ভোর অনুমান ০৬.০০ ঘটিকার মধ্যে যেকোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা জনৈক আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন (৬০), পিতা মৃত গনি প্রাথমিক, সাং বেলহট্টি, থানা দুপচাঁচিয়া, জেলা বগুড়া-এর মালিকানাধীন গভীর নলকূপের মোট ৩টি ট্রান্সফরমার ভেঙ্গে ভিতরে থাকা তামার তার চুরি করে নিয়ে যায়।ঘটনাস্থলে দেখা যায়, নলকূপের পাশের বিদ্যুতের খুঁটি থেকে ০২টি ট্রান্সফরমার খুলে নিচে নামিয়ে এবং অপর ০১টি ট্রান্সফরমার খুঁটিতে রেখেই ভেঙে ভিতরের তামার তার চুরি করা হয়। চোরেরা খালি অবস্থায় ০২টি ট্রান্সফরমারের বক্স ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত গভীর নলকূপের পানি দিয়ে প্রায় ২৫০ বিঘা জমির সেচ কার্যক্রম পরিচালিত হতো। এ চুরির ফলে চলতি মৌসুমে ওই এলাকার কৃষকরা চরম বিপাকে পড়েছেন।এ বিষয়ে এখন পর্যন্ত দুপচাঁচিয়া থানা-এ কোনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি বলে জানা গেছে। তবে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট