
আঃ রহিম ঘরামী বিশেষ প্রতিনিধি,কলাপাড়া উপজেলা
পটুয়াখালী ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন কে মন্ত্রী সভায় অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে,১৫ / ২ /২০২৬ রোজ রবিবার সকাল১১ টা ৩০ মিনিট এর সময় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কলাপাড়া নাগরিক সমাজের পক্ষ থেকে এ দাবি তোলা হয়েছে, কলাপাড়া প্রেসক্লাবের ইন্জিনিয়ার তৌহিদুর রহমান মিলানায়তে,এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নাগরিক সমাজের মূখ্য পাএ, মোস্তফা কামাল সুজন,তিনি বলেন ক্ষমতায় না থাকাকালীন সময়ে ও এবিএম মোশারফ হোসেন কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন, আমার মনে করি,সংসদ সদস্য হিসেবে মন্ত্রী পরিষদে নিযুক্ত হলে এলাকার উন্নয়নে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, তিনি উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটের ব্যবধানে এমন প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছে, সুজন এই অবহেলিত কলাপাড়া ও রাঙ্গাবালী জন পদের,উন্নয়নের জন্য তাকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করার জোর দাবি জানান,এ সময় এস্থানীয় সাংবাদিকদের পাশাপাশি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সমাজ সেবক গন উপস্থিত ছিলেন।