
মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে।রবিবার(১৫ ফেব্রুয়ারী)২০২৬সন্ধ্যা ৬ ঘটিকার সময় উখিয়া উপজেলার থাইংখালী ১২ নং রোহিঙ্গা ক্যাম্পে ব্লক জি ১৩ মাঝি মোহাম্মদ হোসেন এর ব্লকের করিম উল্লাহর বাসায় এই ঘটনা ঘটে।নিহত নারী নাম – মায়েছারাহ বেগম বয়স ২৫উখিয়ার১৯নং রোহিঙ্গা ক্যাম্প ব্লক ছি ৮ এর রোহিঙ্গা মোহাম্মদ সালাম এর মেয়ে।থাইংখালী ১৩ নং ক্যাম্প জি ব্লক ১২ এর সাইট মাঝি মোহাম্মদ হোসেন জানান,তার সাইটের বাসিন্দা করিম উল্লাহ পিতা সাব্বির আহমদ মাতা নবী জান এর সাতে মায়ছারাহ বেগমের সাত বছর আগে বিবাহ হয় তাদের ঘরে তিন জন ছেলে সন্তান রয়েছে। তিনি আরও বলেন, নিহত মায়ছারাহ বেগমের স্বামী করিম উল্লাহ কয়েক বছর ধরে মাদক সেবনে করে স্ত্রীকে টাকার প্রায় সময় মারধর করত।তিন সন্তানের মুখের দিকে থাকিয়ে ৭ বছর সংসার করে আসছে। নিহতের ভাই বলেন গত কার রবিবার ১৫ই ফেব্রুয়ারী ক্যাম্পের বাসিন্দাদের মাধ্যমে জানতে পারি আমার বোন কে তার স্বামী করিম উল্লাহ ব্যাপক মারধর করতেছে আমরা দূরে গিয়ে দেখতে পায় আমার বোন মৃত অবস্থায় পড়ে আছে,পরে আমরা ক্যাম্পের এপিবিএন পুলিশকে খবর দিয়ে লাশ উদ্ধার করি।ক্যাম্পে এপিবিএন পুলিশ জানায়,খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি।পুলিশ আরও জানায় ময়নাতদন্তের তদন্তের পর মামলার নেয়া হবে এবং ঘাতক স্বামী করিম উল্লাহকে গ্রেফতার করা অভিযান চলমান রয়েছে।