
নার্গিস আক্তার জেলা প্রতিনিধি ব্রাক্ষণবাড়িয়া
জাতীয় নির্বাচনের পর গঠিতব্য নতুন মন্ত্রিসভায় স্থানীয় সংসদ সদস্য ও বর্ষীয়ান আইনজীবী এডভোকেট আব্দুল মান্নানকে মন্ত্রী হিসেবে দেখতে চান তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ। উন্নয়ন ও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার স্বীকৃতিস্বরূপ তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি এখন সাধারণ মানুষের মুখে মুখে।স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, এডভোকেট আব্দুল মান্নান কেবল একজন রাজনীতিবিদই নন, বরং এলাকার অবহেলিত মানুষের আইনি সহায়তা এবং সামাজিক সমস্যা নিরসনে সর্বদা তৎপর। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং সততার কারণে তিনি এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।এডভোকেট আব্দুল মান্নান আমাদের এলাকার উন্নয়নের রূপকার। তিনি পুনরায় নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় অবকাঠামোগত ব্যাপক উন্নয়নের কাজ করবে। তাকে মন্ত্রিসভায় স্থান দিলে এলাকার আরও বড় উন্নয়নের পথ সুগম হবে।আমরা বিশ্বাস করি মান্নান সাহেব মন্ত্রী হলে এই এলাকার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। তিনি তরুণদের কর্মসংস্থান এবং রাস্তাঘাট উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।শুধু নেতাকর্মীই নয়, এলাকার সাধারণ নারী, কৃষক ও শ্রমিকরাও তাকে মন্ত্রী হিসেবে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের মতে, এডভোকেট আব্দুল মান্নান একজন ‘জনবান্ধব’ নেতা, যিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন।এলাকাবাসী মনে করেন, এডভোকেট আব্দুল মান্নানের মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে তা স্থানীয় উন্নয়নের পাশাপাশি দলের ভাবমূর্তিও উজ্জ্বল করবে।