
আব্দুর রহিম কলারোয়া উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা
সাতক্ষীরাবাসী আজ বড়ই হতভাগা – মজলুম নেতা সাতক্ষীরা-১ এর সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব যখন কারাগারে বন্দি, তখন তাঁর সহধর্মিণী, আইনজীবী শাহনারা পারভীন বকুল তালা-কলারোয়া সহ সাতক্ষীরা জেলার মানুষের জন্য স্বামীর শুন্যতা পূরণে রাতদিন পরিশ্রম করেছেন।সাতক্ষীরার চারটি আসনে নারীদের অবদান ভুলে গিয়ে আমরা চরম মাসুল দিচ্ছি। অথচ সেই নারীরাই ছিলেন আমাদের উন্নয়ন ও আশার আলো। তাই সাতক্ষীরার মানুষের শেষ ভরসার স্থান হয়ে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মজলুম নেতা হাবিবুর ইসলাম হাবিবে সহধর্মিণী শাহনারা পারভীন বকুল’কে মনোনয়ন দেওয়ার দাবি আজ সময়ের আহ্বান।সাতক্ষীরার উন্নয়ন ও নারীদের অধিকার রক্ষায় তাঁর মতো একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব এখন সময়ের দাবি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তিনি যেন আমাদের সেবা করার সুযোগ পান এটাই সাধারণ মানুষের চাওয়া।
আমরা আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানকে দৃষ্টি আকর্ষণ করছি সাতক্ষীরার মানুষের আবেগ ও ভালোবাসার মূল্যায়ন করে শাহনারা পারভীন বকুল সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করার বিনীত আহ্বান জানাই।