1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চিরিরবন্দরে শিবরাত্রি উপলক্ষে চিবুক মেলায় ভক্তদের ঢল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্ব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম নাজিরহাটে জ্বালানি তেল মজুদের দায়ে পাম্প মালিককে জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

চিরিরবন্দরে শিবরাত্রি উপলক্ষে চিবুক মেলায় ভক্তদের ঢল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় শিবরাত্রি পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী চিবুক মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলাকে কেন্দ্র করে হাজার হাজার পূণ্যার্থীর আগমনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরই এ মেলার আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা পূজা-অর্চনা ও মানত পূরণের উদ্দেশ্যে মেলায় অংশ নিচ্ছেন।মেলায় পূজা-পাঠের পাশাপাশি বিভিন্ন ধরনের দোকানপাট, খেলনা, মিষ্টি ও হস্তশিল্পের স্টল বসেছে, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

https://www.facebook.com/share/v/17wCdkPJyK/

মেলায় আগত পূণ্যার্থীরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মিলনমেলার পরিবেশ তাদের বারবার এখানে টেনে আনে। পরিবার-পরিজন নিয়ে অনেকে মেলায় এসে আনন্দঘন সময় কাটাচ্ছেন।স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এই চিবুক মেলা আগামীকাল পর্যন্ত চলবে।এ সময় আরও বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগমের আশা করা হচ্ছে।এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন এলাকার সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তুলছে বলে মনে করছেন সচেতন মহল।মেলাটি শুধু ধর্মীয় নয়, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট