1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জশহরে ব্যস্ততম সড়কে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞত ব্যক্তি নিহত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট জেলা স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ ৩০ এপ্রিল দেশজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরের ঝু ল ন্ত মর দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলার যুবদলের সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ সাহেব। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে কিশোরের ঝুলন্ত ম/র/দেহ উ/দ্ধা/র গ্রামের মাটি থেকে ভাইরাল তারকা: বুম হাতে ‘লাইভ’ তাজুর গল্প, তবু পিছু ছাড়েনি দারিদ্র্য। পদ্মা সেতু এলাকায় ৪ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ১ ডিবির অভিযানে মা/দ/কবি/রোধী বার্তা জোরালো চাঁদমুহায় সড়ক দু/র্ঘট/না/য় ২য় শ্রেণির ছাত্রী নি/হ/ত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ককটেল তৈরির বিপুল উপকরণ উদ্ধার রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় ম/দ এবং ঔষধ আ/ট/ক করা প্রসঙ্গে রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ এবং ঔষধ আটক করা

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জশহরে ব্যস্ততম সড়কে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞত ব্যক্তি নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

গাজী আলী আকবর শ্যামল (হবিগঞ্জ জেলা প্রতিনিধি) 

হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকায় দ্রুতগামী  মোটরসাইকেলের ধাক্কার কারণে অজ্ঞাতনামা একজন  পথচারী নিহত হয়েছে।আজ ১৭/০২/২০২৬তারিখ সকালে শহরের বানিজ্যিক এলাকার জলযোগ হোটেলের সামনে  এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে যানা যায় সকালে রাস্তায় হঠাৎ দ্রুতগতিতে একটি মোটরসাইকেল এসে ওই পথচারীকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত ব্যক্তি কে তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে।দুর্ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এএসআই মারুফ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ বিষয়ে এএসআই মারুফ বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক কৌশলে দ্রুত পালিয়ে গেছে।
হবিগঞ্জ শহরে এইরকম বেপরোয়ার মোটরসাইকেল চালানোর কারণে মানুষ নিরাপত্তা হীনতায় ভুগতেছে। অনেকের সাথে কথা বলে জানা যায় তারা এখন রাস্তা পার হতেও ভয় পায়।বিশেষ করে স্কুল কলেজ ছুটির সময়  ছেলেরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালায়। এতে করে  স্কুলের ছোট ছোট বাচ্চাদের রাস্তা পার হওয়া বা রাস্তায় চলাচল করতে গেলে অনেক ভয়ের থাকতে হয়।  কারণ এই বেপরোয়া মোটরসাইকেল। এছাড়াও এখন শহরের বিভিন্ন জায়গায় ছোটখাটো এক্সিডেন্ট সবসময়  দেখা যাচ্ছে।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট