আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতেএয়ার গান ব্যবহার করে পাখি শিকারের অপরাধে এক শিকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় পাখি শিকারের সময় স্থানীয়রা জয়নাল আবেদীনকে হাতেনাতে আটক করেন। এ সময় তার ব্যাগ থেকে শিকার করা আটটি ঘুঘু পাখি উদ্ধার করা হয়।পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছায়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ। শুনানি শেষে আদালত জয়নাল আবেদীনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।দণ্ডপ্রাপ্ত জয়নাল আবেদীন পাশ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে।প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬