
জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সজিব এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করলেও, স্রেফ অর্থের অভাবে তাকে সেখানে নিতে পারছে না তার অসহায় পরিবার।
সম্প্রতি দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে মারাত্মকভাবে আহত হন সজিব। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশংকাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সজিবকে বাঁচাতে হলে দ্রুত ঢাকা বা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসা প্রদান করা প্রয়োজন।অসহায় পরিবারের আকুতি করে বলেন তাদের সজিবের পরিবার অত্যন্ত দরিদ্র। অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো নূন্যতম টাকাও তাদের কাছে নেই। হাসপাতালের বেডে সজিব যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন, তখন অর্থের অভাবে তাকে উন্নত কেন্দ্রে নিয়ে যেতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন তার স্বজনরা।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামান্য আর্থিক সহযোগিতা পেলে হয়তো সজিবকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো সম্ভব হবে এবং একটি প্রাণ বেঁচে যাবে।সজিবের চিকিৎসার জন্য বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছে তার পরিবার। আপনার সামান্য সাহায্য একটি টগবগে যুবককে ফিরে পেতে সাহায্য করতে পারে।যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা:সজিবের চিকিৎসার বিষয়ে কথা বলতে বা সরাসরি সাহায্য পাঠাতে নিচের নম্বরে যোগাযোগ করুন:মোবাইল নম্বর (সজিবের বোন): 01877680587