1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ-এ বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।পাশাপাশি ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রভাষক মোঃ সেলিম আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম।বক্তব্য দেন বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন ও এডহক কমিটির সদস্য মোঃ জামিল হক প্রমুখ।এ সময়  উপস্থিত ছিলেন গাজীনগর গ্রামের বিশিষ্ট  মুরব্বি হাশির মিয়া,আবুল উদ্দিন, তরুণ সমাজসেবক শামসুর নুর,তামিমসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বশির উদ্দিন ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে। আর্থিক সংকট অনেক সময় মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায়।এ ধরনের সহায়তা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মহল এগিয়ে এলে কোনো শিক্ষার্থী অর্থের অভাবে ঝরে পড়বে না।শিক্ষা খাতে বিনিয়োগই একটি উন্নত জাতি গঠনের প্রধান উপায়।
অনুষ্ঠান শেষে উপকারভোগী শিক্ষার্থীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট