
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার
হোসেনপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন কতৃক আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম,মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসোইন, মহিলা কলেজের অধ্যক্ষ মুহলেহ্ উদ্দিন, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন এবং সাবেক সহকারী অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল,সাংবাদিক জাকির হোসেন, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম ফকির, সভায় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম হোসেনপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা। সভায় ২১ফেব্রুয়ারির কর্মসূচি চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ।এ সময় বিভিন্ন সরকারি দপ্তর, থানা পুলিশ ও পৌর প্রশাসনের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।এছাড়া সকাল বেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।