1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বীরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঘোড়া দৌড় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

বীরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ঘোড়া দৌড়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলপ গ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা।সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাচাডুবি বিলের দক্ষিণের মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়।ইউকে প্রবাসী গুলশান আহমেদ ও ইউপি সদস্য হিমেল খান রুকনের যৌথ উদ্যোগে এবং সলপ গ্রামবাসীর সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মাঠজুড়ে দর্শনার্থীদের ভিড় আর করতালিতে প্রাণ ফিরে পায় গ্রামীণ ঐতিহ্য।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান মো. রুজেল আহমেদ।বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিভিন্ন এলাকার ঘোড়ার মালিকরা।ঘোড়া দৌড়ে সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রতিযোগীরা অংশ নেন।আয়োজক কমিটি জানায়, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা উপভোগ করতে সকল ঘোড়া দৌড়প্রেমী ও এলাকাবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও আয়োজকরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট