
আল মামুন তালুকদার বিশেষ প্রতিনিধি বগুড়া
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।নতুন মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তির খবরে শিবগঞ্জসহ পুরো বগুড়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।মঙ্গলবার মন্ত্রিসভার সম্প্রসারণের অংশ হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ শেষে মীর শাহ আলম বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।বগুড়া-২ আসনের উন্নয়নই হবে আমার প্রধান অগ্রাধিকার।দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর বিভিন্ন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।স্থানীয়রা আশা করছেন,মীর শাহে আলম সরকারের নতুন দায়িত্ব পালনের মাধ্যমে বগুড়া-২ আসনে উন্নয়নের গতি আরও বেগবান হবে।