
সালাহউদ্দিন আহমদ এর হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আশার পরিধি বেড়েছে জেলায়
এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বরাষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন সালাহ উদ্দিন আহমদ। কক্সবাজার জেলায় পূর্ণ মন্ত্রী পেল স্বাধীনতার ৫৫ বছর পর, এতেই জেলা বাসীর মধ্যে দেখা দিয়েছে খুশি ও আনন্দের আমেজ।
মাত্র ৩৪ বছর বয়সেই ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সালাহ উদ্দিন আহমদ। তার ঠিক পাঁচ বছর পর ২০০১ সালে জায়গা করে নেন মন্ত্রী পরিষদে। হন যোগাযোগ প্রতিমন্ত্রী।
এবার তিনি পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন। গত কয়েকদিন ধরে সালাহউদ্দিন আহমদ কোন মন্ত্রনালয়ের দায়িত্ব পাচ্ছেন এ নিয়ে ছিলো নানান গুঞ্জন।
সদ্য অনুষ্ঠিত ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে বিপুল সংখ্যক ভোট নিয়ে চতুর্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন সালাহ উদ্দিন আহমদ৷ এ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে তাঁর দল বিএনপি। সালাহ উদ্দিন আহমদ এর আগে ষষ্ঠ,সপ্তম এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে টানা বিজয়ী হয়৷ ২০০১সালে বিএনপি জোট সরকার গঠন করলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সালাহ উদ্দিন আহমদ৷ এরপর নানান রাজনৈতিক ও আইনী জটিলতায় সংসদ নির্বাচনে অংশ নেওয়া হয়নি বিএনপির এই শীর্ষ নেতার৷
সালাহ উদ্দিন আহমদ ১৯৮৫ সালে অনুষ্ঠিত সপ্তম বিএসএসের ক্যাডারে উত্তীর্ণ হন এবং ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। পরবর্তীতে ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস (সহকারী একান্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন কালে তিনি সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে সক্রিয় হন। এরপর বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন কালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
সালাহ উদ্দিন আহামদ ১৯৯৬ সালে প্রথমে কক্সবাজার জেলা বিএনপি’র আহবায়ক এবং পর পর দু’বার কাউন্সিলের মাধ্যমে কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হন। পরে ২০১০ সালে বিএনপি’র জাতীয় কাউন্সিলে সালাহ উদ্দিন আহমদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। এর পরে তিনি ভারতের শিলং থাকা অবস্থায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন৷
৬৪ বছর বয়সী সালাহ উদ্দিন আহমদ ব্যক্তি জীবনে চার সন্তানের জনক। তার স্ত্রী এডভোকেট হাসিনা আহমদ ও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন৷
স্বাধীনতার পর তিনিই প্রথম মন্ত্রী হন কক্সবাজার থেকে এবং
২০ বছর পর সালাহউদ্দিন আহমদ আবারও মন্ত্রী হওয়ার খবরে উচ্ছসিত চকরিয়া পেকুয়া সহ কক্সবাজারে জেলার মানুষ।