1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে শ্বশুরের মৃ'ত্যু খবর শুনে স্ট্রোকে জামাইয়ের ম‌'ত্যু  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে শ্বশুরের মৃ’ত্যু খবর শুনে স্ট্রোকে জামাইয়ের ম‌’ত্যু 

তপন চন্দ্র সরকার, কিশোরগঞ্জ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

তপন চন্দ্র সরকার, কিশোরগঞ্জ 

কিশোরগঞ্জের হোসেনপুরে শ্বশুরের মৃত্যু সংবাদ সইতে না পেরে স্ট্রোকে মেয়ের জামাইয়ের মৃত্যু হয়েছে । নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে আব্দুল করিম (৭০) গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি ) সকালে তার মৃত্যু হয়। শ্বশুরের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে আব্দুল করিমের জামাতা মোঃ হিরা মিয়া (৪৭) প্রচণ্ড মানসিক আঘাত পান এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত হিরা মিয়া একই গ্রামের মৃত মহর উদ্দিনের ছেলে। একই পরিবারের এমন দু’জন সদস্যের পর পর মৃত্যুতে পরিবারসহ প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুর্শিদ উদ্দিন মৃত্যুর খবরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট