1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঘাটাইলে ১৩ ইউপি চেয়ারম্যানকে পুনর্বহাল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ঘাটাইলে ১৩ ইউপি চেয়ারম্যানকে পুনর্বহাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

ঘাটাইলে ১৩ ইউপি চেয়ারম্যানকে পুনর্বহাল

আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

স্মারকপত্রের মাধ্যমে ১৩টি ইউনিয়নের প্রশাসক বাতিল করে ইউপি চেয়ারম্যানকে পুনর্বহাল করে তা বাস্তবায়নের জন্য ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারকে পত্র দেয়া হয়।

টাঙ্গাইলের ঘাটাইলের ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের এক স্মারকপত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।

জানা যায়, ৫ আগস্টের পর ফ্যাসিবাদের পতন হলে সুপরিকল্পিতভাবে স্থানীয় ১৩ ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে থাকায় সেবা কার্যক্রম বন্ধ রয়েছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ ১৩ ইউনিয়নের চেয়ারম্যানকে বাতিল করে প্রতি ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগ দেয়ার নির্দেশ দেয়।
পরে ইউপি চেয়ারম্যানরা ওই আদেশ বাতিলের জন্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৪ নভেম্বর দেয়া আদেশ এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পত্রের নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাখার এক স্মারকপত্রের মাধ্যমে ১৩টি ইউনিয়নের প্রশাসক বাতিল করে ইউপি চেয়ারম্যানকে পুনর্বহাল করে তা বাস্তবায়নের জন্য ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারকে পত্র দেয়া হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পত্রের নির্দেশনা মোতাবেক ১৩ জন ইউপি চেয়ারম্যানকে পুনর্বহালের আদেশ দেয়া হয়।
আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মো: শাহজাহান বলেন, ‘আমরা হাইকোর্টে রিট করেছিলাম সেটার প্রেক্ষিতে পরিপত্র জারি করেছে। আমরা আবার আমাদের স্বপদে বহাল হলাম। আমরা আইনের প্রতি সম্মান জানিয়ে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু সাঈদ আমাদের জানান , ‘হাইকোর্টের আদেশ মোতাবেক তাদের পুনর্বহাল করা হয়েছে। পুনর্বহালকৃত সব চেয়ারম্যান পুনরায় তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট