যশোরে পেটভর্তি ইয়াবাসহ মাসুদ রানা (২০) নামে এক যুবককে আটক করেছে
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)
যশোরে পেটভর্তি ইয়াবাসহ মাসুদ রানা (২০) নামে এক যুবককে আটক করেছে যশোর -৬ র্যাব সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আটক মাসুদ রানা শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এরপর র্যাবের একটি টিম যশোর মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মাসুদ রানা নামে ওই যুবকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার পেটের ভেতরে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। সে ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিল।
র্যাব অধিনায়ক আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে র্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬