1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট দ্বারা ৪০ টি ককটেল ধ্বংস  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট দ্বারা ৪০ টি ককটেল ধ্বংস 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

উজ্জ্বল চন্দ্র মন্ডল উপজেলা প্রতিনিধি কালকিনি মাদারীপুর

বুধবার (১৮/০২/২৬ইং) বিকেলে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় মরণাত্মক বিস্ফোরক জাতীয় বস্তু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের একটি পরিত্যক্ত জমির মধ্যে যৌথবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া এই ককটেলগুলো ধ্বংস করা হয়।
অনুসন্ধানে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর আগে কালকিনি উপজেলার বিভিন্ন স্থান হতে যৌথবাহিনী  অভিযান চালিয়ে এই ককটেলগুলো জব্দ করে।বরিশাল সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন পরশ মাহামুদ এর নেতৃত্বে ককটেলগুলো পরিত্যক্ত স্থানে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেন কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বোম ডিসপোজ বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ।বোম ডিসপোজ এ সহযোগিতার লক্ষ্যে কালকিনি থানার পক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।সরেজমিনে দেখা যায়, ককটেলগুলো নষ্ট করার পূর্বে স্থানীয় জনগণকে সতর্ক করা হয়। এছাড়া সেনা সদস্যরা খুবই নিকটবর্তী বসবাস করা বাসিন্দাদের নিরাপদ দুরুত্বে সরিয়ে নেন।কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ক্ষতি ছাড়াই নিরাপদে বিস্ফোরকগুলো ধ্বংস করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট