1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফরিদপুরে স্টাফ নার্সের ঝু/ল/ন্ত ম/র/দেহ উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ফরিদপুরে স্টাফ নার্সের ঝু/ল/ন্ত ম/র/দেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ফরিদপুরে স্টাফ নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
ফরিদপুর

ফরিদপুরে এক নারী নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালী থানার পশ্চিম খাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আফরিন (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি পশ্চিম খালাসপুর এলাকায় আফরোজা নামে এক নারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। সেটিই ছিল তার বাবার গ্রামের বাড়ির এলাকা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ২টার পর থেকে তিনি বাসায় একাই ছিলেন। সন্ধ্যার দিকে তার ভাই ও বোন একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। পরে রাত সাড়ে ৭টার দিকে তার ভাই আশরাফ সরণ বাসায় এসে দরজায় কড়া নাড়েন। ভেতর থেকে সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় রাত প্রায় পৌনে ৮টার দিকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করা হয়।
ঘরে ঢুকে শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনায় পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট