আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলা আজও যোগাযোগ ব্যবস্থায় অনেক পিছিয়ে।কুড়িগ্রামের মানুষ ঢাকায় যেতে দীর্ঘ সময় লাগে, আবার ঢাকা থেকে কুড়িগ্রামে আসতেও অনেক কষ্ট করতে হয়।বিশেষ করে ইমার্জেন্সি পরিস্থিতিতে এই দেরি হয়ে দাঁড়ায় জীবনের জন্য বড় ঝুঁকি।গুরুতর অসুস্থ রোগী, দুর্ঘটনায় আহত মানুষ কিংবা জরুরি কাজে দ্রুত ঢাকায় পৌঁছানো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন।কিন্তু বাস্তবতা হলো, সময়মতো পৌঁছানো যায় না।এই কষ্ট থেকে মুক্তি পেতেই আমরা চাই কুড়িগ্রামে একটি বিমানবন্দর।
বিমানবন্দর হলে,
✔️ দ্রুত ঢাকা যাতায়াত সম্ভব হবে
✔️ রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা যাবে
✔️ কর্মসংস্থান সৃষ্টি হবে
✔️ ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানা বাড়বে
✔️ কুড়িগ্রাম হবে উন্নত ও আধুনিক জেলা
এটা কোনো বাড়তি দাবি নয় এটা আমাদের অধিকার এবং সময়ের দাবি।আমাদের একটাই দাবি কুড়িগ্রামে বিমানবন্দর চাই, চাই, চাই।কুড়িগ্রামের উন্নয়নের স্বার্থে আমাদের দাবি মানতে হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬